Monday, August 19, 2013

মৃন্ময় মিজান ফেইসবুক স্টেটাস

একটি আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে নিয়মিতই নতুন নতুন ছেলে মেয়ের সাথে আমার পরিচয় ঘটে। তাদের অনেকের সাথে আমার বেশ ভাল সম্পর্ক তৈরি হয়। অনেকেই তাদের বাসায় আমাদের সংগঠন সম্পর্কে,আমার সম্পর্কে জানায়।

মাঝে মাঝে কারো কারো বাবা-মা আমাকে ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলে। একবার একজন বেশ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা এবং থাকার ব্যাপারে আমি এবং আমাদের সংগঠন বেশ যত্নের সাথে কিছুদিন কাজ করেছিলাম। তার বাবা আমাকে ফোন করে বলেছিল, বাবা হিসেবে তার যেটা করার কথা ছিল সে কাজটা আমি করেছি। আমাকে, আমাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান। কিছুদিন পর সেই সদস্য একটা মারাত্মক ভুলের সাথে নিজেকে জড়িয়ে নেয়। আমরা তাকে, তার ফ্যামিলিকে সে ব্যাপারে সাবধান করলেও তারা আর আমাদেরকে তাদের হিতাকাংখী মনে করেননি। সেটা আদৌ ভুল কিনা সেটাও অবশ্য তদন্ত সাপেক্ষ।

Monday, August 12, 2013

ফেলে আসা শৈশব...


ফেলে আসা শৈশব...

১০ আগস্ট ২০১৩। ঈদের পরদিন। ফিরে গেলাম সেই শৈশবে। আজ থেকে দুই যুগ আগে। কত স্মৃতি, কত দুষ্টমি ভরা দিনগুলো। একটু-আধটু খুনসুটিও হতো মাঝে মাঝে, সেই দুরন্ত শৈশব। আমার ছেলেবেলা। ঝোপে-ঝাড়ে, গাছের ডালে পাখির বাসা খোঁজার নৈঃশব্দময় সময়গুলো। সূর্য মাথায় নিয়ে পুকুরের পানিতে ডুবোডুবি, সেই রক্তচক্ষু করা দুপুরগুলো। রাতদুপুরে হোস্টেলে ক্যারাম খেলা আর সকালবেলা ধরা পড়ে আনিস স্যারের কান মলা (মোরগের সেলাই) খাওয়ার মুহূর্তগুলো। আজ কত পেছনে ফেলে আসা। সেই পুরনো পথে যাওয়া হয়, পুরনো দিনে আর ফিরে যাওয়ার উপায়হীন বর্তমান। মন থেকে হুহু করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়।

Saturday, April 13, 2013

বীচিওয়ালা বেগুনের চুলকানী

গোলাম মওলা রনি :

বীচি শব্দটি নিয়ে আমার অভিজ্ঞতা ভালো না। গ্রাম গঞ্জে দেখেছি পুরুষ মানুষেরা বীচি শব্দ শুনলে রাগ করেন। এক বয়স্ক মহিলার নিকট এক যুবক এসে বললো ও ভাবী সিমের বীচি আছে? শুনেই মহিলা ঝাড়– নিয়ে তেড়ে এলেন। শৈশবে দেখা এসব স্মৃতি এখনো মনে পড়ে, মজা পাই। কিন্তু কেনো পাই তা জানি না।


সম্প্রতি ফেইসবুকের একটি কমেন্ট নিয়ে জনৈক তরুণ বন্ধু আমার উদ্দেশ্যে বললেন, মনে হয় ইদানিং আপনি বেশী বেশী বীচিওয়ালা বেগুন খাচ্ছেন, তাই সারা শরীর বড্ড চুলকাচ্ছে! সর্বনাশ! ঘরে কথা পরে জানলো ক্যামনে! আমি যে জন্ম থেকেই বেগুন ভালবাসি এবং হয়তো একারণে আমার শরীর একটু এলার্জির ভাব আছে। তা বন্ধুটি জানলেন ক্যামনে? শ্রদ্ধা ও ভক্তিতে আমার দেহ মন বন্ধুটির পানে এমন ভাবে নতজানু হলো যেমনটি বাম ঘরনোর রাজনীতিবীদগণ সরকারের দিকে ঝুঁকেছে।