Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Monday, June 19, 2017

দুটি স্মৃতি


আজ বহুবছর পর দুটি স্মৃতি ইনবক্সে এসে উঁকি দিলো। কত সুর কত গান মনে পড়ে গেলো। মানুষের কত স্মৃতি অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যায়। আমার স্মৃতিরা যত্নে আছে, এটি আমার জন্য সৌভাগ্যের। যারা যত্ন করে সংরক্ষণ করেছে, তাদের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা।

Sunday, June 18, 2017

বাবা দিবসের লেখা


আজ বাবা দিবস। বাবাকে নিয়ে অনেকের লেখা পড়লাম। কিছু লেখা হৃদয়ে হু হু বেদনার দীর্ঘশ্বাস নিয়ে এসেছে। আমিও কিছু লেখার কথা ভাবলাম। কিন্তু কী লিখি, কোন বিষয়ে লিখি- ভেবে পাচ্ছি না। আমার সবই তো বাবার হাতে গড়া।

Saturday, April 1, 2017

ফেসবুকের যুগ বিভাজন ও বিচিত্র বৈশিষ্ট্য


মানবসভ্যতার মতো ফেসবুককেও যদি কয়েকটা যুগে বিভক্ত করা যায়, তাহলে কোন যুগের অবদান কেমন হবে,

প্রাচীন যুগ (২০০৪-০৮)

অনেকের মতে, এই যুগকে ‘অন্ধকার যুগ’ বলা হয়ে থাকে। কারণ, এ যুগে মানুষ ফেসবুক সম্পর্কে খুব কমই জানত। এ যুগের উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো...

১. এ যুগে বাংলাদেশি কারও ফেসবুক আইডি ছিল কি না; এ ব্যাপারে ইতিহাসবিদদের মধ্যে সন্দেহ আছে।

২. এ যুগে ফেসবুকে একটা আইডি খুলতে পারাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, অনেকেই আইডি খুলতে গিয়ে প্যাঁচানো অপশনের গর্ভে হারিয়ে যায়।

Wednesday, July 13, 2016

নেত্রকোণায় একদিন/ জুয়েল আদীব


আজকের বিকেলটা ছিলো ছবির মতো সুন্দর। কংস নদীর সর্পিল বাঁকের দিকে চোখ পড়তেই মন চলে গেলো শৈশব-কৈশরের হারানো বাঁকের দিকে। নদীর মতোই মানুষের জীবন বাঁকে ভরা ও সতত বহমান। নদীর স্বচ্ছ তির-তির বয়ে যাওয়া জলে জীবনের প্রতিচ্ছবি খুঁজতে কার না ভালো লাগে। কিন্তু সেই জলছবি মূর্ত হয়ে ওঠার আগেই দীর্ঘশ্বাস হয়ে হারিয়ে যায় স্রোতের মতো।