Wednesday, December 26, 2012

কিছু আবেগ…-২

নদীর দেশে এ কোন নদী,
বয়ে চলে নিরবধি, ও নদী ।
জলে তাহার ছায়া পড়ে,
লগির টানে উঠে নড়ে ।
সুন্দ্র এ টলটলে জলের ছবি,
তার চেয়ে মায়াবি ছবির কবি ।
(সাদিয়া বাণীর এ ছবি নিয়ে লেখা….)

Saturday, December 1, 2012

কিছু আবেগ…-১

একা দীপ জ্বেলে,
মন-প্রাণ ঢেলে
কার অপেক্ষায়,
মোজাইক বিছানায়।
(নাজিয়া শবনমকে নিয়ে লেখা… আমার ক্লাস্মেট)

Saturday, September 8, 2012

অতীতের প্রতিধ্বনি, প্রতিনিয়ত শুনি…

সময়টা ঠিক ভর দুপুর। ঘড়ির কাঁটায় ১২:৪৫। ভাদ্রের তাল পাকা গরম পুড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম শহর। বন্ধুর সাথে রিক্সায় চড়ে চকবাজার থেকে যাচ্ছি কাতালগঞ্জের দিকে। রাস্তার চওড়াকরণ কাজ চলছে। রিক্সা চলছে তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে। রিক্সা এসে থামলো প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। বন্ধুর নব পরিণীতা এখানকার টিচার। গতকালই (০৭.০৯.২০১২) তাদের বিয়ে দিলাম। চার মাসের সম্পর্কের নতুন নাম দাম্পত্য জীবন। দু’জনের ঐকান্তিক ইচ্ছায় আমরা কয়েকজন বন্ধু আয়োজন করি। দুই ফ্যামিলির কেউ এখনো জানে না। জানার পর কী হবে তাও জানি না আমরা কেউ। আমরা আপেক্ষা করছিলাম কাছাকাছি গাছের ছায়ায়। নাঈমা ট্রেনিং শেষ করে বের হবে কিছুক্ষণের মধ্যে। একটি ফেলে রাখা রিক্সা-ভ্যানের উপর দু’জনে বসে পড়লাম।