Monday, August 28, 2017

আবৃত্তি একাডেমি নিয়ে জুয়েল আদীবের অনুভুতি

গতকাল মধ্যরাতের পর থেকেই ভাবছিলাম কিছু একটা লিখব আবৃত্তি একাডেমি নিয়ে। দুপুরে মজুমদার বিপ্লব দা’র হরবোলা’র জন্মদিন পালনের ছবি এবং সন্ধ্যায় মৃন্ময় মিজান (অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক, আবৃত্তি একাডেমি) ভাইয়ের পোস্ট পড়ে নিজের অনুভুতি প্রকাশের আগ্রহটা আরও বেড়ে গেলো।
আজ আমাদের প্রাণের সংগঠন আবৃত্তি একাডেমি’র জন্মদিন। “উচ্চারিত প্রতিটি কথা হোক শিল্প” -এ শ্লোগানকে ধারণ করে ১৯৯৮ সালের ২৮ আগস্ট এ সংগঠনের অভিযাত্রা। শৈশবেই সংগঠনে ভাঙন হয়ে আজ অনেকটা থিতু হয়ে এগিয়ে চলেছে স্বপ্ন পানে। মৃন্ময় মিজান ভাইয়ের পোস্টে সংগঠনের শুরুর দিককার নানা বর্ণ চড়াই-উতরাই ঘটনা বিধৃত হয়েছে। আমি সেসবের সময় ছিলাম না।

Saturday, July 15, 2017

কেনো ইহুদীরা এত বুদ্ধিমান হয়?


ইসরাইলের কয়েকটি হাসপাতালে তিন বছর মধ্যবর্তীকালীন কাজ করার কারণেই বিষয়টি নিয়ে গবেষণা করার চিন্তা আমার মাথায় আসে।
এতে অমত করার কোনই সুযোগ নেই যে, ইহুদীরা ইন্জিনিয়ারিং, সংগীত, জ্ঞ্যান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। প্রসাধনী, খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাষ্ট্রি ইত্যাদি সহ (হলিউড) পৃথিবীর প্রায় সত্তর ভাগের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে।