Sunday, June 18, 2017

বাবা দিবসের লেখা


আজ বাবা দিবস। বাবাকে নিয়ে অনেকের লেখা পড়লাম। কিছু লেখা হৃদয়ে হু হু বেদনার দীর্ঘশ্বাস নিয়ে এসেছে। আমিও কিছু লেখার কথা ভাবলাম। কিন্তু কী লিখি, কোন বিষয়ে লিখি- ভেবে পাচ্ছি না। আমার সবই তো বাবার হাতে গড়া।

দার্জিলিং থেকে ফেরার পথে

Saturday, June 17, 2017

আবৃত্তি একাডেমি করে কি পেলাম!


"এই তো জীবন। জীবন মানেই সংগঠন। সময়ের বাঁকে মন্দ এসে উঁকি না দিলে ভালোটুকু উপভোগ্য হয় না। তাই মন্দটুকুও হয়তো মাঝে মাঝে প্রয়োজনীয় হয়ে ওঠে। আবৃত্তি একাডেমি কে ভালোবাসি, সবসময় নিজের চেয়ে সংগঠনের স্বার্থকেই অগ্রাধিকার দেয়ার চেষ্টা করেছি। অতি নিয়ম-নীতি মানতে পারি না বলে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, এটা স্বীকার্য। মাঝেমধ্যে ঐ 'কী পেলাম?' প্রশ্ন ইতিউতি করলেও ভালোবাসার চোখরাঙানি বেশিদূর এগুতে দেয়নি। কিছু মানুষের আত্মিকতা প্রত্যক্ষ করেই একযুগ পূর্বে এ সংগঠনে যুক্ত হই। সে মানুষদের এতটাই শ্রদ্ধা করি যে নিজের কোনো খারাপ লাগা থাকলেও চুপ থাকি। ঐ যে ভালোবাসা, সেখানেই আটকে গেছি। গুরুজনরা যখন ভুলভাবে প্ররোচিত হয় তখন আঁতে লাগে। মৃন্ময় মিজান ভাইয়া আপনি যদি বিব্রতবোধ করেন কোনো কারণে, সেখানে আমরা তো নস্যি।" ---জুয়েল আদীব।

------মৃন্ময় মিজান ভাইয়ের ফেসবুক স্টেটাস: